Get/have/make + object
আমি তোমাকে রাস্তায় নামাব। = I will get you on the roads. = I will have you on the roads.
আমি তোমাকে শাস্তি দেওয়াব (পরোক্ষভাবে)।= I will have you punished.
আমি তাকে দিয়ে এ কাজটি করাব। =I will get him to do this job. = I will have him do this job. = I will make him do this job.
আমি তাকে এজন্য মূল্য দিতে বাধ্য করবো।= I will make him pay for this. = I will have him pay for this.
আমাকে এটা করতে বাধ্য করো না। = Don’t make me do this. = Don’t compel me to do this.
আমি এটা করতে বাধ্য হয়েছি। = I was compelled to do this.
আমাকে দিয়ে এটা করানো হয়েছিল = I was made to do this.
আমাকে ঘুমাতে বাধ্য করো না।= Don’t make me sleep.
Things we think are ‘singular’, but actually are ‘plural’
২০১৯ সালের আগে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।= Elections could be held before 2019.
নেওয়াজ পদত্যাগ না করা পর্যন্ত কোনো আলোচনা নয়। = There will be no discussions until Newaz steps down.
আপনাকেই/আপনিই/তাকেই/সেই…ইত্যাদি = …the one…
আপনাকে আপনার শিশুর ভবিষ্যৎ গড়তে হবে।= You will have to build your child’s future.
আপনাকেই আপনার শিশুর ভবিষ্যৎ গড়তে হবে। = You are the one who will have to build your child’s future.
আপনি এটা করতে পারেন। = You can do this.
(আর কেউ নয় কেবল) আপনিই এটা করতে পারেন। =You are the one who can do this. = Only you can do this.
তোমাকে সেখানে যেতে হবে। = You will have to go there.
তোমাকেই সেখানে যেতে হবে। = You are the one who will have to go there.
মজা =fun/kid
মজা পাচ্ছো? = Are you having fun? (positive sense)
মজা করছো? = মজা লস্? = তুমি কি আমার সাথে ফাইজলামি করছো? = Are you kidding (with me)? (Negative sense)
আমি মজা করছি না।= I am not kidding.
আমি তোমার সাথে মজা করছি না। = I am not kidding with you. = I kid you not.