What for? = কী জন্য? ( কেন?)
why এর বদলে what for ব্যবহার করে।
তুমি কেন এটা করেছো?= Why have you done this? =What have you done this for?
my way/ his way/…etc
আমি আমার মতো এ কাজটি করবো।= I will do this work my way.
যখন খেলাটা তার মনমতো হলো না, সে মন খারাপ করলো। = When he couldn’t have the game his way, he just got upset.
(বিরক্ত হয়ে বলে) তাহলে তোমার মনমতোই কর। (যা ভাল্লাগে, কর-এই অর্থে) = Have it your way.
supposed to
আমার এখন কী করার কথা?= What am I supposed to do now?
এমন হওয়ার কথা ছিল না।= It wasn’t supposed to be like this.
এটা হওয়ার কথা ছিল না।= It wasn’t supposed to happen.
এমনই হওয়ার কথা ছিল। = It was supposed to be like this.
এটাই হওয়ার কথা ছিল। = This was just meant to be. = This is what was supposed to happen.
আমি কীভাবে জানবো?= How would I know? = How am I supposed to know?
Here/There you…..
এই দেখো! = হলো তো! = বুঝলে তো! = There you have it!
এই নাও। (কোনো বস্তু হস্তান্তরের সময় এটা বলে)= Here you go. = There you go.
তাই নাকি?
তাই নাকি? =Is that so? = That’s so?
একেবারে ঠিক। = Quite so. = Exactly. = Precisely.
বুঝোই তো/জানোই তো,…কতটা/কেমন…।
আজকালকার ছেলেরা! (বিদ্রুপ অর্থে) = Boys now-a-days!
জানোই তো, ঐ লোকটা কতটা গোয়ার।=You know how stubborn that man is.
বুঝোই তো, আমি কতটা খামখেয়ালী। = You know how whimsical I am.
বুঝোই তো, আজকালকার মেয়েরা কেমন! (বিদ্রুপ অর্থে মন্তব্য) = You know girls now-a-days!
Live a lie
আমি মিথ্যার বেসাতি করি না। = আমি মিথ্যা বলে বলে জীবন পার করি না। =I don’t live a lie.
মিথ্যার বেসাতি করো না।= মিথ্যা আকড়ে থেকো না। = Don’t live a lie.
On the way = On my/his/her/their way
সে সুপারমডেল হওয়ার পথে রয়েছে। ( সে সুপারমডেল হওয়ার প্রক্রিয়ায় রয়েছে।) = She’s on the way to become a supermodel.= She’s in the process to become a supermodel.
আমি অফিসের পথে।= I’m on my way to office. = I ‘m on the way to office.
আমি আসছি/যাচ্ছি, এখন পথে।= I am on my way.