ভার্চুয়াল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা করছে সরকার : পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, বৈশ্বিক মহামারী মোকাবেলায় সরকার আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। অনলাইনের মাধ্যমে ক্ষতি পুষিয়ে নিতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এবং আইসিটি মন্ত্রাণালয় সফলভাবে কাজ করে যাচ্ছে।  আজ বৃহস্পতিবার সকাল ১০টা থেকে একটানা বেশ কয়েকটি উন্নয়নমূলক কাজের উদ্বোধন ও বিতরণকালে এসব কথা বলেন তিনি। প্রতিমন্ত্রী বলেন, সরকার উন্নত … Read more

ক্লাব চর্চা-খেলাধুলা-ক্রিকেট মাঠ হয়নি, মানিকগঞ্জ সয়লাব হয়েছে মাদকে

জাতীয় ক্রিকেট টিমের অধিনায়ক থাকায় নাঈমুর রহমান দুর্জয়ের কাছে মানিকগঞ্জবাসীর আলাদা চাওয়া পাওয়া ছিল। আশা ছিল খেলাধুলা আর সৃজনশীল বিকাশে মানিকগঞ্জের কিশোর তরুণরা এগিয়ে যাবে, দেশবাসীর দৃষ্টি কাড়বে। দুর্জয় এমপি নির্বাচিত হওয়ায় সে আশা রীতিমত জেলাবাসীর প্রাণের দাবি হয়ে দাঁড়ায়। সবারই দৃঢ়মূল বিশ্বাস ছিল ক্রিকেটার দুর্জয়ের তত্ত্বাবধানে গ্রামে গ্রামে ক্লাব কালচার ফিরে আসবে, কিশোর-তরুণরা আড্ডাবাজি, … Read more

কসাইখানার কর্মীরা বেশি মাত্রায় কোভিড-১৯ আক্রান্ত হচ্ছেন

ইউরোপ, আমেরিকা ও অস্ট্রেলিয়ার বিভিন্ন মাংস প্রক্রিয়াজাত করার কারখানা এবং কসাইখানার কর্মীদের মধ্যে করোনাভাইরাস সংক্রমণের ঘটনা ঘটেছে। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও স্পেনসহ ইউরোপের বিভিন্ন দেশে এই ধরণের প্রতিষ্ঠানে করোনাভাইরাস সংক্রমণ হয়েছে। সাধারণত ভাইরাস সংক্রমণের শিকার কোনো ব্যক্তির হাঁচি, কাশি বা নিশ্বাসের মাধ্যমে বের হওয়া ড্রপলেট থেকে অন্য ব্যক্তির মধ্যে করোনাভাইরাস সংক্রমণ ঘটে থাকে। সংক্রমণের শিকার … Read more

করোনা ভাইরাস: ল্যাব এবং টেস্টিং কিটের অভাবে পরীক্ষা নিয়ে সংকট

বাংলাদেশে ল্যাবরেটরি এবং টেস্টিং কিটের ঘাটতি দেখা দেয়ায় করোনাভাইরাস পরীক্ষা সংকটের মুখে পড়েছে বলে জানা গেছে। নমুনা সংগ্রহ এবং পরীক্ষার সাথে জড়িতদের অনেকে জানিয়েছেন, এখন নমুনা সংগ্রহ কমিয়ে দেয়া হয়েছে এবং একেবারে প্রয়োজন ছাড়া পরীক্ষা করা হচ্ছে না। দেশটিতে সংক্রমণের উচ্চহারের মুখে ৩০ হাজার নমুনা পরীক্ষার টার্গেটের কথা বলা হলেও এখন ১৬ বা ১৭ হাজারের … Read more

নবায়নযোগ্য জ্বালানিতে খরচ কম, তবু কয়লাতেই আস্থা সরকারের

সৌর ও বায়ুর মতো নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎপাদিত বিদ্যুতের খরচ প্রতিবছর ১৩ শতাংশ করে কমছে। গত ১০ বছরে সৌরবিদ্যুতের উৎপাদন ব্যয় ৮২ শতাংশ আর বায়ুবিদ্যুতের ৩৯ শতাংশ কমেছে। ফলে নতুন যেসব কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র হচ্ছে, তার উৎপাদন ব্যয়ের চেয়ে নতুন নবায়নযোগ্য জ্বালানিতে খরচ কম। বিশ্বে পাঁচ লাখ মেগাওয়াট কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পরিবর্তে যদি নবায়নযোগ্য জ্বালানিভিত্তিক কেন্দ্র নির্মাণ … Read more

আমেরিকার প্রেসিডেন্ট হবেন রক!

বর্তমানে হলিউডের অন্যতম জনপ্রিয় তারকা রক খ্যাত ডোয়াইন জনসন। রেসলিংয়ের মাঠে দীর্ঘদিন দাপিয়ে বেড়িয়েছেন তিনি। সেখান থেকে বিরতি নিয়ে সিনেমায় নাম লিখিয়ে পেয়েছেন আকাশ ছোঁয়া জনপ্রিয়তা। এবার শোনা যাচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট পদে লড়তে যাচ্ছেন তিনি। গুঞ্জন উস্কে দিচ্ছেন তার ভক্তরা। এক সপ্তাহ আগে সোশ্যাল মিডিয়ায় রকের দেয়া এক বক্তব্যকে কেন্দ্র করে বিষয়টি নিয়ে কয়েক ধাপ … Read more

যে ব্লাড গ্রুপের মানুষের করোনায় আক্রান্তের ঝুঁকি বেশি!

সারাবিশ্বের করোনাভাইরাসে ৯ জুন ২০২০ পর্যন্ত ৭০ লাখেরও বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। আর এই ভাইরাসে তখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন চার লাখেরও বেশি মানুষ। প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যা। এই পরিস্থিতিতে নতুন আশঙ্কার কথা শোনালেন একদল বিজ্ঞানী। এই ভাইরাসে আক্রান্ত রোগীদের নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা জানিয়েছেন, ‘এ’ ব্লাড গ্রুপের মানুষের মধ্যে করোনা সহজে সংক্রমিত হয়। … Read more

যে কারণে ঐশ্বরিয়া-আমির খান কোনো ছবিতে জুটি বাঁধেননি

এই দুই তারকাকে কখনো এক সঙ্গে কোনো ছবিতে অভিনয় করেননি। কিন্তু কেনো? এই প্রশ্ন তাদের ভক্তদেরও। এবার জেনে নিন কেনো এই দুই তারকা জুটিবদ্ধ হয়ে কখনো অভিনয় করেননি। আমির খান এবং ঐশ্বরিয়া রাই বচ্চন কোনো দিন ছবিতে জুটি বাঁধেননি। অথচ তাঁরা ব্যক্তিগত জীবনে খুব ভালো বন্ধু ছিলেন। প্রথম দিকে ইন্ডাস্ট্রিতে যদি কেউ ঐশ্বর্যার বন্ধু হয়ে … Read more

করোনা থাকবে আরও ২/৩ বছর, সরকারের উদ্যোগহীনতার মাসুল দেবে জনগণ

আগামী ২ থেকে ৩ বছরে দেশের মানুষের করোনা থেকে মুক্তি নেই। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক আবুল কালাম আজাদ ১৮ জুন সংবাদ বুলেটিনে করোনা সম্পর্কে এই ভবিষ্যৎ বাণী দিয়েছেন। তিনি বলেছেন, জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বিশ্বের বিভিন্ন দেশের তথ্য অভিজ্ঞতা পর্যালোচনা করে করোনা বিষয়ে এই মত দিয়েছেন। মানুষ যখন আগামী দুই–এক মাসের মধ্যে স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার স্বপ্ন … Read more

ইন্ডাস্ট্রিতে গডফাদার হিসবে নম্বর ওয়ান বুম্বাদা, বিস্ফোরক অভিযোগ শ্রীলেখার

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যার পর বলিউডের একাংশের বিরুদ্ধে উঠেছে স্বজনপোষণের অভিযোগ। এবার টলিউডেও স্বজনপোষণের অভিযোগ তুলে সরব হলেন শ্রীলেখা মিত্র। নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো পোস্ট করে এবিষয়ে নিজের ক্ষোভ উগড়ে দেন শ্রীলেখা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত সহ একাধিক জনের নাম উঠে এল শ্রীলেখার কথায়। নিজের ইউটিউব চ্যানেলে সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় তাঁর খারাপ … Read more