তুরস্কের পশ্চিমাঞ্চলে পৌঁছেছে সৌদি সেনাবাহিনী

সৌদি আরবের পাঠানো সেনাবাহিনীর একটি দল তুরস্কের পশ্চিমাঞ্চলের ইজমির প্রদেশে পৌঁছেছে। আসন্ন সামরিক মহড়া ‘ইএফইএস ২০১৮’তে অংশ নেয়ার জন্য তারা তুরস্কে গেছেন। সৌদি সেনারা শুক্রবার ইজমির পৌঁছে বলে সৌদি আরবের সরকারি সংবাদ মাধ্যম এসপিএ’র বরাত দিয়ে খবর প্রকাশ করেছে ইরানের সংবাদ মাধ্যম ইয়ানি শাফাক। তুরস্কের ওই সামরিক মহড়া আগামী ৭ থেকে ১১মে পর্যন্ত অনুষ্ঠিত হবে। … Read more

আত্মহত্যার আশঙ্কায় কিনে দেয়া মোবাইল ফোনেই মৃত্যু

এক বছর আগে স্থানীয় এক স্কুলছাত্র মোবাইল ফোন কিনে না দেয়ায় আত্মহত্যা করেছিল। তাই ছেলে ফোনের বায়না করতেই ভয় পেয়ে যান পূর্ণ সর্দার। পেশায় ফুচকা বিক্রেতা এ বাবার আশঙ্কা ছিল ফোন না পেলে তার ছেলেও হয়তো আত্মহত্যা করবে। এ কারণে ছেলেকে তড়িঘড়ি ফোন কিনে দেন। কিন্তু আত্মহত্যা ঠেকাতে কিনে দেয়া সেই মোবাইল ফোন বিস্ফোরিত হয়েই … Read more

পুলিশি সম্মাননা পেল নিখোঁজ শিশুর জীবনরক্ষাকারী কুকুর

শুক্রবার বিকেলে কুইন্সল্যান্ড রাজ্যের একটি গ্রাম থেকে হারিয়ে যায় শিশু অরোরা। এরপর থেকে তার পরিবার ও জরুরি সহায়তা বিভাগ তাকে সারারাত ওই পাহাড়ি এলাকায় খুঁজে বেড়ায়। অবশেষে সকালে বাড়ি থেকে প্রায় দুই কিলোমিটার দূর থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। উদ্ধারের সময়ও তার পোষা কুকুর ম্যাক্স শিশুটিকে পাহারা দিচ্ছিল। উদ্ধারকারীরা জানায়, শিশুটিকে তার বাড়ি থেকে প্রায় … Read more

মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ডে বিদেশিদের জন্য বিধিনিষেধ শিথিল

বাংলাদেশিদের জন্য সুখবর। প্রতিবেশী ভারতের নাগাল্যান্ড, মিজোরাম বা মণিপুর বেড়ানোর সুযোগ চলে এল হাতের মুঠোয়। এই তিন রাজ্যে বেড়ানোর দরজা খুলে দিল ভারত সরকার। উত্তর-পূর্ব ভারতের নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর ছাড়াও সিকিম ও অরুণাচল প্রদেশে বিদেশিদের যাতায়াতের ওপর প্রচুর বিধিনিষেধ ছিল। কিন্তু ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় ছয় দশকের পুরোনো নিষেধাজ্ঞা তুলে নিল তিনটি রাজ্য থেকে। ভারতীয় স্বরাষ্ট্র … Read more

মোদি কেন বললেন বাংলাদেশে রোহিঙ্গারা ‘ফেরত এসেছে’?

মিয়ানমার থেকে বাংলাদেশে রোহিঙ্গারা ‘ফেরত এসেছে’ বলে মন্তব্য করে নতুন কূটনৈতিক বিতর্ক উসকে দিলেন যুক্তরাজ্যে সফররত ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিষয়টি ভারতকেও যে বিব্রতকর অবস্থায় ফেলেছে, তার প্রমাণ প্রধানমন্ত্রীর এই মন্তব্য নিয়ে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ও মুখ খুলতে রাজি হচ্ছে না। ঘটনাটি বুধবার (১৮ এপ্রিল) সন্ধ্যার, যখন প্রধানমন্ত্রী মোদি লন্ডনের ওয়েস্টমিনস্টারে ব্রিটিশ পার্লামেন্টের সেন্ট্রাল হলে ‘ভারত … Read more

মাটির নিচে মিলল ১১ কোটি টন স্বর্ণ!

ভারতের রাজস্থানে প্রচুর স্বর্ণের খোঁজ পেয়েছে ভারতীয় ভূতাত্ত্বিক বিভাগের বিজ্ঞানীরা। অনুমান রাজস্থানের বাঁসবাড়া ও উদয়পুর জেলায় মোট ১১ দশমিক ৪৮ কোটি টন স্বর্ণ মজুত রয়েছে। শুক্রবার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন ভারতীয় ভূতাত্ত্বিক বিভাগের মহানির্দেশক এন কুটুম্বা রাও। তিনি জানিয়েছেন, উদয়পুর ও বাঁসবাড়া জেলার ভুকিয়া ডোগরায় এই স্বর্ণের ভাণ্ডারের সন্ধান মিলেছে। খবর জিনিউজ বাংলার। এ মহাপরিচালকের … Read more

ভারতে লোকেরা টয়লেটে যায় না কেন?

ভারতের অন্যতম বৃহৎ রাজ্য মহারাষ্ট্রে সরকার ঘোষণা করেছে যে সেই রাজ্যে কাউকে আর খোলা আকাশের নিচে মল-মূত্র ত্যাগ করতে হবে না – কারণ গোটা রাজ্যে সবার হাতের নাগালে শৌচাগার বানানোর কাজ শেষ হয়ে গেছে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাডনবিশ জানিয়েছেন, গত সাড়ে তিন বছরে মহারাষ্ট্রে অন্তত ৫৫ লাখ নতুন শৌচাগার বানানো হয়েছে। গত কয়েক মাসে এভাবে … Read more

বাংলাদেশের পরবর্তী নির্বাচন নিয়ে দুর্ভাবনায় ভারতীয় নীতিনির্ধারকরা

বাংলাদেশে এ বছরের শেষে যে নির্বাচন হতে যাচ্ছে, সেটির ব্যাপারে ভারতীয় নীতিনির্ধারকদের চিন্তা-ভাবনা কী? অবজারভার রিসার্চ ফাউন্ডেশন নামে একটি ভারতীয় থিংক ট্যাংক এই নির্বাচন সম্পর্কে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির ডিস্টিংগুইশড ফেলো মনোজ যোশী এই নির্বাচনকে আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ‘চ্যালেঞ্জ’ ছুঁড়ে দিতে পারে বলে মন্তব্য করেছেন। মনোজ যোশীর এই বিশ্লেষণটি বুধবার(১৮ এপ্রিল) অবজারভার রিসার্চ ফাউন্ডেশন … Read more

আরাকান রাজসভায় বাংলার কেন এতো গুরুত্ব ছিল?

মিয়ানমারের রাখাইন রাজ্য এক সময় আরাকান নামে পরিচিত ছিল এবং বাংলার সাথে তার সংযোগ বহু দিনের পুরনো। কয়েক শতাব্দী আগে রোসাং রাজসভায় আরাকান শাসকেরা বাংলা ভাষা ও সাহিত্যকে একটা দীর্ঘ সময় ধরে পৃষ্ঠপোষকতা করেছেন। এক সময়ের সেই আরাকান থেকে কয়েক মাস আগে হত্যা নির্যাতনের শিকার হয়ে লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমান পালিয়ে এসেছে বাংলাদেশে। দেশটির কর্তৃপক্ষ … Read more

‘মুরগি-মাজন বেচেও রোজগার হয়!’

পকোড়া শুধু নয়, দাঁতের মাজন, খেলনা, সার, মুরগি বেচেও রোজগার হচ্ছে। কর্মসংস্থানের এমন ছবিই আজ মেলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী! রাহুল গাঁধী-সহ বিরোধীরা এখনই চার বছরের খতিয়ান তুলে ধরে স্বর চড়াচ্ছেন— বছরে দু’কোটি দূরের কথা, লোকের হাতে কাজ কোথায়? আগামী বছর ভোট। মোদী জানেন,  ভোট এগোলে বেকারি নিয়ে আক্রমণের ঝাঁঝ আরও বাড়বে। তারই পাল্টা হিসেবে … Read more