দেশে করোনাকাল কি শেষের দিকে?

সরকার ও জনগণের কর্মকাণ্ডে মনে হচ্ছে দেশে করোনাকাল বোধ হয় শেষের দিকে। সরকার করোনা টেস্টের সংখ্যা কমিয়ে দেয়ায় নতুন সনাক্তের সংখ্যা কমেছে। এতে অনেকের আশা জেগেছে যে, দেশে করোনার ক্রান্তিকাল হয়তো শেষের দিকে। সেটা হলে আমিও খুশি হতাম। তবে দেশী-বিদেশী বিশেষজ্ঞরা বলছেন অন্য কথা – করোনা সংক্রমণ কমাতে হলে যেকোনো দেশের অধিবাসীকে বেশকিছু নিয়ম-শৃঙ্খলার মধ্য … Read more

করোনা বিষয়ে সরকার ও জনগণের ভুল এবং অপরাধসমূহ

https://www.youtube.com/watch?v=pN1ivqpME8k [এখানে যা কিছু লেখা হয়েছে, তা গত ১৭ এপ্রিল তারিখে লেখা। ঐ দিন ইউটিউব ও ফেসবুকে প্রকাশিত ভিডিওটি দেখতে পারেন, এ আর্টিক্যাল পড়ার বিকল্প হিসেবে।] (১) অন্ধবিশ্বাস ছিল, করোনা এদেশে আসবে না, আর আসলেও তেমন কোনো ক্ষতি করতে পারবে না। তাই প্রস্তুতি না নিয়ে তামাশা দেখতে থাকা। জানুয়ারী ও ফেব্রুয়ারী মাসে সরকার করোনা সনাক্তকরণ … Read more

জিনাত আমান সম্পর্কে এ তথ্যগুলো জানেন কি?

‘চুরা লিয়া হে তুমনে’ গানটির অরিজিনাল ভার্সন দেখেছেন কি? সেখানে অভিনেত্রী ছিলেন জিনাত আমান। তিনি এখন বুড়িয়ে গেছেন বটে, তবে একসময় এতটাই গ্ল্যামার ছিল তাঁর যে, বর্তমান সময়ের বেশিরভাগ বলিউড নায়িকা তাঁর কাছে ফেল মারবে – সৌন্দর্যে, অভিনয়ে এবং এক্সপ্রেশনে। সাবেক ক্রিকেটার এবং বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের এক সময়কার প্রেমিকা এই জিনাত মুম্বাইয়ে ১৯৫১ … Read more

বুয়েটের এক হলে সিট নিয়ে উঠে ‘পলিটিক্সের শিকার’

হলটার নাম হলো নজরুল ইসলাম হল। সেখানে ২০০১ সালের মার্চ/এপ্রিল মাসের দিকে সিট নিয়ে উঠি ২৩২ নম্বর রুমে। জানতাম না যে, সেটা একটা পলিটিকাল রুম। রুমের মালিক ছিলেন ‘৯৫ ব্যাচের মেকানিক্যালের জানে আলম ভাই, তিনি চিটাগাং এর বাসিন্দা। আর তাঁর সাগরেদ ছিলেন ইলেকট্রিক্যাল এর ‘৯৮ ব্যাচের নয়ন আব্দুল্লাহ ভাই (বরিশালের বাসিন্দা)। আমি যখন উঠি, তখন … Read more

মানুষই ভুল করে, কিন্তু এক মা ও তার নবজাতকের জীবন নিয়ে খেলার অধিকার কারো নেই

সিরিয়ায় জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেওয়া শামীমা বেগম বাংলাদেশেরও নাগরিক—এমন যুক্তিতে তাঁর ব্রিটিশ নাগরিকত্ব বাতিল করে দিয়েছে যুক্তরাজ্য। প্রতিক্রিয়ায় বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, শামীমা বাংলাদেশের নাগরিক নন। তাঁর বাংলাদেশে ফেরার কোনো প্রশ্নই উঠতে পারে না। বাংলাদেশের এই বক্তব্য শামীমার ব্রিটিশ নাগরিকত্ব বাতিলের সিদ্ধান্তের বৈধতাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। বাংলাদেশের সঙ্গে আলোচনা না করে ও … Read more

গণস্বাস্থ্যের কিট যে কারণে অনুমোদন পেল না (ষড়যন্ত্র তত্ত্ব)

প্রথম আলোতে অনুমোদন না পাওয়ার রিপোর্টটা পড়লাম; সেখানে একজন কমেন্ট করেছেন যে, তাঁদের স্কুলে নাকি একজন টিচার ছিলেন যাঁর কাছে প্রাইভেট না পড়লে পাশ করা যেত না। এরকম টিচার আমাদের স্কুলেও (একরামুন্নেছা) ছিল, তিনি পারতেন না কিছুই, অথচ রাজনৈতিক ব্যাকআপ থাকার কারণে তিনি ছিলেন শিক্ষকদের লিডার। দুঃখজনকভাবে, দীর্ঘদিন বহিষ্কার থাকার পর তিনি আবার স্কুলে ফেরত … Read more

মহাকাশের পটভূমি বিকিরণ

মহাকাশের পটভূমি বিকিরণ বলতে বুঝায়, মহাকাশের যেসব স্থান শূন্য, সেগুলো তাপমাত্রাবিহীন নয়। সেসব স্থানে কোনো কিছু না থাকলেও এদের তাপমাত্রা প্রায় ২.৭৩ কেলভিন বা – ২৭০.৪২ ডিগ্রী সেন্টিগ্রেড। এটি মহাবিশ্বের সম্ভাব্য সর্বনিম্ন তাপমাত্রা। ‘মহাকাশ পটভূমি বিকিরণ’ পদটির ইংরেজি টার্ম হলো Cosmic Background Radiation. সৃষ্টির শুরুতে যখন বিগ ব্যাং সংঘটিত হয়েছিল, তখন মহাবিশ্বের তাপমাত্রা অত্যধিক ছিল। … Read more

বুয়েটে যে বছর ভর্তি হলাম, কেবল গজব আর গজব!

লোকজন বুয়েটে ভর্তি হয়ে খুশি হয়, কিন্তু আমি বেশি খুশি হতে পারি নি। কারণ আমি যে ডিপার্টমেন্ট ডিজার্ভ করতাম, সেটা ভর্তি পরীক্ষার সিটিং প্ল্যানের গলদের কারণে আমার ‘কপাল’ থেকে ছিটকে যায়। এর পরই একের পর এক গজব নেমে আসতে থাকে আমার জীবনে। যদি শুনতে আগ্রহী হোন, তাহলে বলছি। বছরের শুরুতেই মা-খালার তুমুল ঝগড়া আমার মা’র … Read more

Corona positive/negative forged certificates are available in exchange for money

Corona positive or negative forged certificates are sold in the capital city. Each of them costs 5000 to 7000 BDT. Four such culprits have recently been arrested. While the inhabitants of the city are helpless in the prevailing Corona situation, a few unscrupulous people are busy in earning a fortune for themselves by exploiting these … Read more

বুয়েট ক্যাম্পাস ও হলসমূহে একটি নির্দিষ্ট জেলার স্টাফ এত বেশি কেন?

জানি, এ প্রশ্নটি যাঁদেরকে করা উচিত, বা যাঁরা এটার জবাব দিতে পারবেন, তাঁরা কেউই আর সম্ভবত বুয়েটে কর্মরত নেই; হয়তো রিটায়ার করেছেন বা মারা গেছেন। যে নির্দিষ্ট জেলার কথা বলছি, সেটা হলো চাঁদপুর। বুয়েট ক্যাম্পাসের বিভিন্ন বিল্ডিং-এ যে সকল স্টাফগণ কাজ করেন, তাদের মধ্যে চাঁদপুরের লোকের সংখ্যা উল্লেখযোগ্য, একেবারে চোখে পড়ার মতো। এছাড়া হলসমূহে ক্যান্টিন … Read more