যে কারণে সি দিয়ে শুরু হয় কম্পিউটার ড্রাইভের নাম

কম্পিউটার যখন প্রথম দিকে বাজারে আসে তখন তাতে ইন্টারনাল স্টোরেজ ছিল না। যে কারণে এতে স্টোরেজ হিসেবে ব্যবহার হতো ফ্লপি ডিস্ক। অর্থাৎ কম্পিউটারের নিজস্ব স্টোরেজ না থাকায় ফ্লপি ডিস্ক ড্রাইভকে স্টোরেজ সিস্টেম হিসেবে ব্যবহার করা হতো। এই ডিস্কের নাম ছিল A ড্রাইভ। তখন ফ্লপি ডিস্ক দুই ধরনের ছিল। মূলত আকারের দিক থেকে এর দুটি ধরন … Read more

আ.লীগের ১০ তলা নতুন কেন্দ্রীয় কার্যালয়ে যা থাকছে

ভবনটির বাইরে দু’পাশ কাচ দিয়ে ঘেরা। সামনের দেয়ালজুড়ে দলীয় স্লোগান ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা। একপাশে দলীয় প্রতীক নৌকা। এর সামান্য ওপরে বড় করে লেখা ‘বাংলাদেশ আওয়ামী লীগ।’ চতুর্থ তলার সামনে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের নিদর্শন। পঞ্চম তলায় গেলে চোখে পড়বে মহান মুক্তিযুদ্ধের প্রতিকৃতি। আর ষষ্ঠ তলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের … Read more

রবিবার থেকে রাস্তায় গাড়ি চালাবেন সৌদি নারীরা

পূর্ব ঘোষণার সঙ্গে সঙ্গতি রেখে আগামীকাল (রবিবার) থেকে প্রথমবারের মতো প্রকাশ্যে ও আনুষ্ঠানিকভাবে সৌদি আরবের নারীদের গাড়ি চালাতে দেখা যাবে। শুক্রবার (২২ জুন) ফরাসি বার্তাসংস্থা এএফপির প্রতিবেদনে নারীদের গাড়ি চালানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা প্রত্যাহারের তথ্য নিশ্চিত করা হয়েছে। সৌদি যুবরাজ সালমান বিন মোহাম্মদের কথিত সংস্কার উদ্যোগের অংশ হিসেবে গত বছর এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়। … Read more

যাত্রী কম অজুহাতে বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ

স্বজনদের সঙ্গে ঈদ কাটিয়ে ফেরার পথে সমস্যায় পড়েছেন বগুড়ার লোকজন। ঈদের কারণে যাত্রী পাওয়া যাচ্ছে না- এমন অজুহাত দেখিয়ে ঢাকাসহ বিভিন্ন রুটে চলাচলকারী বাসে ১০০-৫০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে। বাড়তি ভাড়া আদায় বন্ধে জেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২০ হাজার টাকা জরিমানাও করেছেন। বগুড়া শহরের সাতমাথা, ঠনঠনিয়াসহ বিভিন্ন স্থানে কাউন্টারে গিয়ে জানা … Read more

মেসির জার্সি নিতেও ‘রুচি’ হয়নি রেবিচের!

‘হাতি গর্তে পড়লে নাকি চামচিকাও লাথি মারে!’ এ প্রবাদ মেসির জেনে থাকার কথা নয়। কিন্তু ক্রোয়েশিয়ার বিপক্ষে আর্জেন্টিনার হারের পর যা চলছে, মেসি হয়তো ব্যাপারটি এমনিতেই বুঝে নেবেন। তাঁর উদ্দেশে আন্তে রেবিচ যা বলছেন, তাতে এমনটা মনে না হয়ে উপায় নেই! কী এমন সে কথা? বৃহস্পতিবার নাকি আর্জেন্টিনা এতটাই বাজে খেলেছিল যে মেসির সঙ্গে জার্সি … Read more

গাছের সঙ্গে ধাক্কায় চুরমার বাস, নিহত ১৬

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় আজ শনিবার ভোরে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কা লাগার ঘটনায় ১৬ জন নিহত হয়েছেন। আহত অন্তত ৪০ জন। চালক নিয়ন্ত্রণ হারালে উপজেলার ব্র্যাক মোড়ের অদূরে বাঁশকাটা (গরুর হাট) এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের … Read more

হোটেল-রুমে মৃত্যু হলে কী হয়?

মৃত্যু নিয়ে মানুষের কৌতুহল শেষ নেই।আর হোটেলে মৃত্যু শুনলেই, তার মধ্যে কোনও অস্বাভাবিকতা রয়েছে বলে ধরে নেওয়া হয়।তবে হোটেলে মৃত্যু বা অপমৃত্যু হলে সেই ঘরটির কী হয়? এ নিয়ে কিছু ঘটনার বিশ্লেষণ শুনুন। দুবাইয়ের হোটেলে বাথরুম পানিতে ডুবে মৃত্যু হয়েছিল কিংবদন্তী অভিনেত্রী শ্রীদেবীর। ফরেনসিক রিপোর্ট থেকে এমনই জানা গিয়েছে। তবুও এই মৃত্যু ঘিরে অনেকের মনেই … Read more

এবারও সবার নজর কাড়লেন কিমের বোন ইয়ো জং

ফেব্রুয়ারিতেই নজর কেড়েছিলেন তিনি। দক্ষিণ কোরিয়ায় শীতকালীন অলিম্পিকসে দেশের প্রতিনিধিত্ব করতে তাকে পাঠিয়েছিলেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট ও তার ভাই কিম জং উন। বলতে গেলে দুই কোরিয়ার বরফ গলার শুরু তখন থেকেই। শুক্রবার দুদেশের ঐতিহাসিক বৈঠকেও ভাইয়ের পাশে পাশেই দেখা গেল তাকে। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম ইতিমধ্যেই বলতে শুরু করেছে, কিম জং উনের একমাত্র বোন কিম ইয়ো … Read more

গ্যালারিতে কে এই রহস্যময়ী সুন্দরী!

সুন্দর মুখের জয় সর্বত্র! রুদ্ধশ্বাস ক্রিকেট ম্যাচের চরম উত্তেজনাও প্রশমিত হয় সুন্দরীদের চোখের ভাষায়, আলতো হাসিতে! এখানেই আইপিএল ‘চ্যাম্পিয়ন’! ব্যাটিং দানব ক্রিজ গেইল বনাম কেন উইলিয়ামসনদের দ্বৈরথে প্রীতিকেও গ্ল্যামার-যুদ্ধে টেক্কা দিয়ে গেলেন এক সুন্দরী। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে গ্যালারিতে হাজির হতে দেখা গেল এঁকে। আইপিএল-এর প্রত্যেক ম্যাচেই গ্যালারিতে হাজির থাকেন কত শত সুন্দরী। কেউ আটকে পড়েন … Read more

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে আড়াই লাখ রোহিঙ্গা বিদেশে গেছে

বাংলাদেশি পাসপোর্ট নিয়ে দুই থেকে আড়াই লাখ রোহিঙ্গা বিদেশে চলে গেছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। সেসব দেশে তারা অর্থ উপার্জন করে মিয়ানমারে পাঠাচ্ছে বলে মন্তব্য করেন মন্ত্রী। তিনি বলেন, বিভিন্ন দেশে গেলে অনেকে বাংলাদেশি পরিচয়ে দেখা করতে আসে। কোথায় বাড়ি জিজ্ঞেস করলে জানা যায়, তারা রোহিঙ্গা। শনিবার রাজধানীর … Read more