সাবেক এমপি, ইয়াবা গডফাদার বদি করোনায় আক্রান্ত

কক্সবাজার ৪ (উখিয়া-টেকনাফ) আসনের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদি করোনায় আক্রান্ত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) কক্সবাজার মেডিকেল কলেজের ল্যাবে তার করোনা পজিটিভ ধরা পড়েছে।
বদি করোনা আক্রান্ত হলেও তার স্ত্রী শাহিন আকাতার এমপির শরীরে করোনা সংক্রমণের উপস্থিতি পাওয়া যায়নি।
করোনার উপসর্গ নিয়ে কক্সবাজার ৪ আসনের সাবেক সংসদ বদি ও তার স্ত্রী বর্তমান সংসদ সদস্য গত কয়েকদিন ধরে কক্সবাজারের নিজের বাসায় অবস্থান করছিলেন।
প্রথমে বর্তমান বদির স্ত্রী উখিয়া-টেকনাফের বর্তমান সংসদ সদস্য শাহিন আক্তারের করোনা পরীক্ষা করা হয়। করোনা পরীক্ষায় নেগেটিভ আসে বদির স্ত্রী এমপি শাহিন আক্তারের। তবে তার শরীরে টায়ফয়েড ধরা পড়ে বলে জানা  যায়।

সাবেক এমপি আবদুর রহমান বদি ও বর্তমান এমপি শাহীন বদি সবার নিকট দোয়া প্রার্থনা করেছেন ।

সুত্রঃ teknafnews.com

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.