(পাখিরা কাঁদে সন্ধ্যাতারা ডুবে গেলে
আমার জীবন কাটে ঠিক এমনি এভাবে
হৃদয়ের স্পন্দনে না পাওয়া আছে মিশে
পাড় ভাঙ্গা শব্দ হয়ে ভালোবাসা নদীতে) * ২
অজানা কীসের আশায় মন ছুটে চলে
ব্যথাগুলো একই থাকে ঢেউ হয়ে
আমাদের ঘিরে থাকা ছায়ারা ছিল সুখে
তুমি ছিলে তুষার আমার কল্পনার পাহাড়ে
ডায়েরীর পাতারা ভিজেছে সোহাগী জলে
ভালোবাসা দিয়েছিলাম ভরে অন্তহীন চিঠিতে
তোমার বদলে এখন তোমার স্মৃতিরা আছে
শেষ বিকেলের বাতাস শুধু উপহাস করে
কথাগুলো জমা আছে বিষাদের মাঝে
অপেক্ষায় নষ্ট সময় মনে পড়ে বারে বারে
(পাখিরা কাঁদে সন্ধ্যাতারা ডুবে গেলে
আমার জীবন কাটে ঠিক এমনি এভাবে
হৃদয়ের স্পন্দনে না পাওয়া আছে মিশে
পাড় ভাঙ্গা শব্দ হয়ে ভালোবাসা নদীতে) * ২
অজানা কীসের আশায় মন ছুটে চলে
ব্যথাগুলো একই থাকে ঢেউ হয়ে
https://www.youtube.com/watch?v=t4JYZPS436g