(একটা সময় তোরে আমার সবই ভাবিতাম
তোরে মন পিঞ্জরে যতন করে আগলাইয়া রাখতাম
তোর হাসিমুখের ছবি দেইখা দুঃখ পোষাইতাম
তুই কানলে পরে কেমন করে হারাইয়া যাইতাম)*২
ওরে মনের খাঁচায় যতন কইরা দিলাম তোরে ঠাই
এখন তোর মনেতেই আমার জন্য কোনো জায়গা নাই
ওরে আদর কইরা পিঞ্জরাতে পুষলাম পাখি রে
তুই যারে যা উইড়া যারে অন্য খাঁচাতে
ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে?
মাইয়া তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে
(তোরে স্কুল পলাইয়া একটা নজর দেখিতে যাইতাম
আমি টিফিনের সব টাকা জমাই আবেগ কিনিতাম
হায়রে রাইতের পর রাইত জাগিয়া গান লিখিতাম
আমার সেই গানেরো সুরে তোরে খুঁজিয়া লইতাম)*২
এখন একলা একা সময়গুলো কাটাই কেমনে?
এত ভালোবাসার পরেও আমার কম কী ছিল রে?
রোজ রাইতে আমায় জোনাক পোঁকা কানে কানে কয়
তুই দেইখা ল রে, ‘ত্রিভুবনে কেউ তো কারো নয়!’
ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে?
মাইয়া তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে
(রে রে রে..রারি. রে.. রে রে রে
রে রে রে..রে..রে রে.. রে…রে রে)*২
(তোর নামের পাশে সবুজ বাতি আর তো জ্বলে না
এখন রাত্রি জুইড়া কেউ তো আর মায়া লাগায় না
কারো হাসিমুখের ছবি দেইখা ঘুম আর ভাঙে না
কেউ আর ফ্লেক্সিলোডের দোকানটাতেও ভিড় জমায় না)*২
এখন তারার মতো জ্বলে-নেভে কষ্টগুলারে
আমি গিটারের সুর সাথে লইয়া ভালোই আছি রে
রোজ রাইতে আমায় জোনাক পোঁকা কানে কানে কয়
তুই দেইখা ল রে, ‘ত্রিভুবনে কেউ তো কারো নয়!’
(ও মাইয়া রে মাইয়া রে তুই অপরাধী রে
আমার যত্নে গড়া ভালোবাসা দে ফিরায়া দে
আমার অনুভূতির সাথে খেলার অধিকার দিল কে?
মাইয়া তুই বড় অপরাধী, তোর ক্ষমা নাই রে)*২