(Verb) ..already
(তাগাদা দিতে)
কর না। = Do it already.
যাও না।= Go already.
unless & until
যদি না = if not = unless
unless এবং until এর পর সর্বদা positive sense- এর বাক্যাংশ বসে।
সে না আসলে চুক্তি বাতিল হয়ে যাবে।= চুক্তি বাতিল হয়ে যাবে (যদি না) সে আসে।= The deal is off unless he comes.
until = না হওয়া পর্যন্ত
সে না আসা পর্যন্ত তুমি এখানে থাকবে।= You’re gonna stay here until he comes.
gonna, wanna, gotta
gonna = going to
gotta = got to (অবশ্যই করতে হবে -এমন অর্থে)
আমি এখন আসি?= May I take your leave now? (Indian style) = I gotta (got to) go now.(western style) = আমাকে এখন যেতে হবে।
wanna = want to
আমি এটা করতে চাই। = I wanna do this.
When it comes to….= প্রশ্ন যখন আসে/যখন প্রশ্ন আসে….
স্বাদের বেলায় সবাই ভিন্ন।= Everyone is different when it comes to taste.
যখন আপনার সন্তানের শিক্ষার প্রশ্ন আসে, তখন আপনার কখনোই সমঝোতা করা উচিত নয়। = When it comes to the education of your child, you should never compromise.
ইনডোর গেমসের প্রশ্ন যখন আসে, ক্যারম আমার প্রথম পছন্দ।= ইনডোর গেমসের বেলায় ক্যারম আমার প্রথম পছন্দ।= When it comes to indoor sports, carom is my first choice.
The day…/The moment(minute)…/the second…
একজন গোয়েন্দার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মগজ ব্যবহার করে চিন্তাভাবনা করা, হৃদয় ব্যবহার করে নয়। যেদিন হৃদয় দিয়ে চিন্তাভাবনা শুরু করবে, ধরে নেবে যে তুমি মারা গেছ। = The most important thing for an agent is to think by head, not by heart. The day you start thinking by heart, consider yourself dead.
যেই মুহূর্তে ওদেরকে আসতে দেখবে, খালি আমাকে জানিও। = The moment/minute you see them come, just let me know.
যেই মাত্র ওদেরকে দেখবে, গুলি করা শুরু করবে। = The second you see them, start firing.
যে দিন আমি মারা যাব, তোমরা সবাই আলাদা হয়ে যাবে।= The day I die, you all get separated (from one another).
..verb + object + verb …
সে আমাকে এটা করতে দেয় নি। = He didn’t let me do it.
তুমি কি দেখতে চাও আমি এটা করি?= Do you wanna see me do it?
আমি দেখতে চাই সে সেখানে যাচ্ছে।= I wanna see him go there.
আমি তোমাকে এটা করতে দেখতে চাই না।= I don’t wanna see you do this.
আমি তাকে সেটা করতে দেখলাম।= I saw him do that.