মা’র স্নেহ কাকে বলে জানি না
বাবার মমতা সে কী বুঝতে না বুঝতেই
এ বিরাট পৃথিবীতে দেখলাম
সে ছাড়া আমার আর কেউ নেই
সে আমার ছোট বোন বড় আদরের ছোট বোন
সে আমার ছোট বোন বড় আদরের ছোট বোন
ভালো করে যখন সে কথা শেখে নি
তখন থেকেই সে গেয়ে যেত গান
বাজনার হাত ছিল ভালোই আমার
তার সাথে বাজাতাম দিয়ে মন-প্রাণ
রাস্তায় ভিড় করে শুনতো সবাই
অবাক হতো যে কত জ্ঞানী-গুণিজন
সে আমার ছোট বোন বড় আদরের ছোট বোন
সে আমার ছোট বোন বড় আদরের ছোট বোন
ভোর বেলা তার গানে ঘুম ভাঙতো
রাতে তাকে বাজনায় ঘুম পাড়াতাম
ভায়ের বাজনা বোনের গানে
সহজ-সরল সেই দিন কাটাতাম
ছোট্ট একটি ঘর এ দু’টি মানুষ
এই ছিল আমাদের সুখের ভুবন
সে আমার ছোট বোন বড় আদরের ছোট বোন
সে আমার ছোট বোন বড় আদরের ছোট বোন
একদিন যখন সে একটু বড়
প্রথম সুযোগ এলো এক জলসায়
মুগ্ধ শ্রোতারা তার কণ্ঠ শুনে
দু’হাত ভরালো তার ফুলের তোড়ায়
ঘরে এসে আমায় সে করলো প্রণাম
প্রথম ভরলো জলে আমার নয়ন
সে আমার ছোট বোন বড় আদরের ছোট বোন
সে আমার ছোট বোন বড় আদরের ছোট বোন
তারপর কী যে হলো গান শুধু গান
ছড়িয়ে পড়লো তার আরো বেশি নাম
শ্রোতারা উজার করে দিলো উপহার
দিলো না সময় শুধু নিতে বিশ্রাম
ক্লান্তির ক্ষমা নেই ওদের কাছে
আরো বেশি দিতে হবে বুঝে নিলো মন
সে আমার ছোট বোন বড় আদরের ছোট বোন
সে আমার ছোট বোন বড় আদরের ছোট বোন
একদিন শহরের সেরা জলসা
সেদিনই গলাতে তার দারুণ জ্বালা
তবুও শ্রোতারা তাকে দিলো না ছুটি
শেষ গান গাইলো সে পরে শেষ মালা
শিল্পের জন্যই শিল্পী শুধু
এছাড়া নেই যে তার অন্য জীবন
নীরব হলো ছোট বোন বড় আদরের ছোট বোন
নীরব হলো ছোট বোন বড় আদরের ছোট বোন
তার গান থেমে গেছে নেই শ্রোতা আর
আমি একা বসে আছি স্মৃতি নিয়ে তার
আনন্দ নিয়ে গেছে ওরা সকলে
দুঃখটা হোক আজ শুধুই আমার
অনুযোগ এতো নয় এই শিল্পীর
ভাই-বোন সকলের ভাগ্য-লিখন
সে আমার ছোট বোন বড় আদরের ছোট বোন
সে আমার ছোট বোন বড় আদরের ছোট বোন
https://www.youtube.com/watch?v=h1iXsOt8xZM