সাত ভাই চম্পা জাগো রে – লিরিক্স

সাত ভাই চম্পা জাগো রে জাগো রে
ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে
একটি পারুল বোন আমি তোমার
আমি সকাল-সাঁঝে শত কাজের মাঝে
তোমায় ডেকে ডেকে সারা…
দাও সাড়া গো সাড়া

ও সাত ভাই চম্পা জাগো রে জাগো রে
ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে
একটি পারুল বোন আমি তোমার
আমি সকাল-সাঁঝে শত কাজের মাঝে
তোমায় ডেকে ডেকে সারা…
দাও সাড়া গো সাড়া

ও সাত ভাই চম্পা জাগো রে….

ও সাত ভাই চম্পা গো রাজার কুমার
কোথায় পঙ্খীরাজ ঘোড়া তোমার তলোয়ার?

ও সাত ভাই চম্পা গো রাজার কুমার
কোথায় পঙ্খীরাজ ঘোড়া তোমার তলোয়ার?
আজো রাজার বেশে ঘোরে ছদ্মবেশে
ডাইনি সর্বনাশী রাক্ষসীরা আবার

সাত ভাই চম্পা জাগো রে জাগো রে
ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে
একটি পারুল বোন আমি তোমার
আমি সকাল-সাঁঝে শত কাজের মাঝে
তোমায় ডেকে ডেকে সারা…
দাও সাড়া গো সাড়া

ও সাত ভাই চম্পা জাগো রে….

আর রাজবাড়ি সাত রাণী মায়ের ঘরে
ফিরে যাব না যাব না যাব না রে

আর রাজবাড়ি সাত রাণী মায়ের ঘরে
ফিরে যাব না যাব না যাব না রে
ঘরে ক্ষুধার জ্বালা, পথে যৌবন জ্বালা
রাজার কুমার আর আসে না ঘোড়ায় চড়ে

সাত ভাই চম্পা জাগো রে জাগো রে
ঘুম ঘুম থাকে না ঘুমেরই ঘোরে
একটি পারুল বোন আমি তোমার
আমি সকাল-সাঁঝে শত কাজের মাঝে
তোমায় ডেকে ডেকে সারা…
দাও সাড়া গো সাড়া
ও সাত ভাই চম্পা জাগো রে….

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.