শবনম বুবলী সম্পর্কে জেনে নিন। (Come to know about Shobnom Bubly)

ঢাকাই চলচ্চিত্রের নায়িকা বুবলীকে সবাই শাকিব খানের প্রেমিকা হিসেবে চিনে। তবে এই বুবলী সম্পর্কে এমন অনেক অজানা তথ্য রয়েছে যা জানলে তাঁর সম্বন্ধে ধারণাই বদলে যাবে আপনার। তাহলে চলুন জেনে নেই, বুবলীর জানা-অজানা কথা।
(১) বুবলীর পুরো নাম হলো শবনম ইয়াসমিন বুবলী। শবনম কথার অর্থ শিশির, অর্থাৎ শীতের সকালে ঘাসের উপর যেটা জমে, সেটাই হলো শিশির। এরূপ নামকরণের কারণ সম্ভবতঃ এই যে, শৈশবে বুবলীর গায়ের রং অত্যধিক ফর্সা ও আকর্ষণীয় ছিল। আরেকটি সম্ভাব্য কারণ হতে পারতো, যদি তিনি শীতকালে জন্মাতেন। কিন্তু জানা গেছে, তাঁর জন্মতারিখ ২৮ সেপ্টেম্বর যেটা শীতকাল নয়। তবে তিনি কখনোই তাঁর জন্মসাল জানান নি।
এছাড়া বুবলী কথাটা সম্ভবত ইংরেজি bubbly থেকে এসেছে যার মানে হলো হাসিখুশি এবং প্রাঞ্জল। নিশ্চয়ই ছেলেবেলায় তিনি ঐরূপই ছিলেন।




(২) বাংলাদেশের চলচ্চিত্রে বুবলীর অভিষেক ঘটে ‘বসগিরি’ ছবির মাধ্যমে। এই ছবিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন শাকিব খান এবং ছবিটি মুক্তি পায় ২০১৬ সালের ১২ই সেপ্টেম্বর। ছবিটি মুক্তি পাওয়ার প্রাক্কালে এবং পরবর্তীতে শাকিব ও বুবলীর প্রেমের গুজব নিয়ে ব্যাপক ঝড় ওঠে যেখানে ঘি ঢালেন শাকিবের প্রাক্তন স্ত্রী অপু বিশ্বাস। তিনি বুবলীকে ফোনে এবং ফেইসবুকে যা-তা গালাগালি করেন এমনও অভিযোগ ওঠে।
যাই হোক, ‘বসগিরি’র মুক্তির পর বুবলী শাকিবের সাথে একটার একটা ছবিতে অভিনয় করতে থাকেন, এগুলোর নাম হলো শ্যুটার, মা, অহংকার, রংবাজ ইত্যাদি। বুবলী ইতিমধ্যে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মেরিল-প্রথম আলো পুরষ্কার অর্জন করেছেন।
(৩) বুবলী ঢাকায় জন্মগ্রহণ করলেও পিতৃসূত্রে তিনি নোয়াখালীর মেয়ে বলে জানা যায়। এজন্য ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’ ছবিতে হিরোইন হিসেবে তাঁর কাস্টিং যথোপযুক্ত হয়েছে বলে অনেকে মনে করেন।
অভিনয়ের পূর্বে তিনি মডেলিং এবং সংবাদ পাঠিকা হিসেবে কাজ করতেন। তাঁর আগে একটি বিয়ে হয়েছিল বলে জানা যায়, যা পরবর্তীতে ডিভোর্সে গড়ায়। বলতে গেলে, ২০১৬ সাল হতেই বুবলী দেশবাসীর কাছে একটি পরিচিত মুখ।
(৪) তাঁর উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি এবং ওজন ৫০ কেজি। তাঁর গায়ের রং ফর্সা এবং চুলের রং কালো। তাঁর ব্যক্তিত্বের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো তাঁর নজরকাড়া সুন্দর হাসি। বর্তমানে শাকিব খানই বুবলীর প্রেমিক বা বয়ফ্রেন্ড – এমন গুঞ্জন রয়েছে।




বুবলী সম্পর্কে এই তথ্যগুলো ইন্টারনেট এবং মিডিয়া থেকে পাওয়া।

নিচের লিংকে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।

https://www.youtube.com/channel/UC_ea40zKSAhep0MI23VQx0g

মৌসুমি সম্পর্কে এই তথ্যগুলো আগে থেকে জানতেন কি? (Interesting information about Moushumi)

1 thought on “শবনম বুবলী সম্পর্কে জেনে নিন। (Come to know about Shobnom Bubly)”

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.