কোয়েল মল্লিকের রূপ এবং অভিনয় দক্ষতায় মুগ্ধ হন নি এমন বাঙালী পুরুষ খুঁজে পাওয়া দুষ্কর। মিলিয়ে নিন তো বাংলা চলচ্চিত্রের এই কালজয়ী অভিনেত্রী সম্পর্কে নিম্নোক্ত তথ্যগুলো আপনি আগে থেকেই জানতেন কিনা।
(১) কোয়েলের প্রকৃত নাম হলো রুকমিনি মল্লিক, তিনি ১৯৮২ সালে জন্মগ্রহণ করেছেন অর্থাৎ বর্তমানে তাঁর বয়স প্রায় ৩৬ বছর।
(২) তিনি কলকাতার ভবানীপুরের বিখ্যাত মল্লিক বাড়িতে জন্মগ্রহণ করেছেন। তাঁর পিতা রঞ্জিত মল্লিক যিনি নিজেও পশ্চিবঙ্গের বাংলা চলচ্চিত্রের একজন শক্তিমান অভিনেতা। কোয়েলের মায়ের নাম দিপা মল্লিক।
(৩) কোয়েল মনোবিজ্ঞানে ব্যাচলের ডিগ্রী অর্জন করেছেন।
(৪) ‘নাটের গুরু’ ছবির মাধ্যমে চলচ্চিত্রে তাঁর যাত্রা শুরু। ছবিটি হিট হয়েছিল এবং এর জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরষ্কারও পেয়েছিলেন। ছবিটিতে তাঁর বিপরীতে অভিনয় করেছেন জিৎ। ছবিটি মুক্তি পায় ২০০৩ সালে। এরপর প্রায় ১১/১২ টি ছবিতে এই জুটিকে একসাথে দেখা গেছে।
(৫) কোয়েল টিভিএস মটর্স, প্যানাসনিক এবং ভ্যাসলিনের বিজ্ঞাপনে মডেল হয়েছেন।
(৬) সুরিন্দর ফিল্মসের কর্ণধার নিসপাল সিং রানে’র সাথে কোয়েলের দীর্ঘদিনের (প্রায় সাত বছর) প্রণয় ছিল, যা পরবর্তীতে ২০১৩ সালের ১ ফেব্রুয়ারীতে পরিণয়ে (বিবাহ) রূপ নেয়।
(৭) কোয়েলের বেশিরভাগ চলচ্চিত্রে নায়ক ছিলেন জিৎ, দেব এবং সোহম।
(৮) কোয়েল যে সকল ছবির জন্য পুরষ্কার লাভ করেছেন সেগুলোর নাম হলো নাটের গুরু, বলো না তুমি আমার, দুই পৃথিবী এবং হেমলক সোসাইটি।
(৯) ছোট পর্দায় কোয়েলের অভিষেক হয় স্টার জলশার টক শো ‘কথা ও কাহিনী’র মাধ্যমে। এছাড়া ২০১৩ সালে ইটিভি বাংলার প্রোগ্রাম ‘ঝলক দেখলা জা’-তে তিনি সেলিব্রিটি বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় তাঁকে বলিউডের বিখ্যাত কোরিওগ্রাফার রেমো ডি সুজার পাশে বসতে দেখা গেছে।
(১০) স্টার জলসার ডেইলি সোপ ‘বোঝে না সে বোঝে না’ তে কোয়েলকে সাময়িকভাবে অভিনয় করতে দেখা গেছে।
(১১) জিৎ-এর বিপরীতে তাঁর ব্যবসায়িক সফল ছবিগুলো হলো বেশ করেছি প্রেম করেছি, ১০০% লাভ, দুই পৃথিবী, সাত পাকে বাঁধা, নাটের গুরু, বন্ধন। দেবের বিপরীতে তাঁর হিট ছবিগুলো হলো পাগলু, পাগলু ২, বলো না তুমি আমার, হিরোগিরি, রংবাজ, মন মানে না, প্রেমের কাহিনী।
(১২) বাংলা চলচ্চিত্র ছাড়াও কোয়েল উড়িষ্যার চলচ্চিত্রে অভিনয় করেছেন।
এই আর্টিক্যালের তথ্যগুলো উইকিপিডিয়া থেকে নেয়া।
নিচের লিংকে ক্লিক করে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।
https://www.youtube.com/channel/UC_ea40zKSAhep0MI23VQx0g
মমতাজ সম্পর্কে এই তথ্যগুলো জানতেন কি? (Interesting Information about Momtaz)
2 thoughts on “কোয়েল মল্লিক সম্পর্কে এই তথ্যগুলো জানতেন কি? (Interesting Information about Koel Mallick)”