কৃতি ১৯৯০ সালের ২৭শে জানুয়ারী তারিখে জন্মগ্রহণ করেন অর্থাৎ বর্তমানে তাঁর বয়স প্রায় ২৮ বছর এবং তিনি সিংহ রাশির জাতিকা। তিনি দিল্লীতে জন্মগ্রহণ করেন এবং বেড়ে ওঠেন। তাঁর বাবার নাম রাহুল যিনি একজন চার্টার্ড একাউন্টেন্ট এবং তাঁর মায়ের নাম গীতা যিনি দিল্লী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা। কৃতির একজন ছোট বোন রয়েছে, তাঁর নাম নুপুর। কৃতি আরকে পুরামে অবস্থিত দিল্লী সরকারি বিদ্যালয়ে পড়াশুনা করেন।
তিনি উত্তরপ্রদেশের নয়ডায় অবস্থিত জয়পী ইন্সটিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি থেকে ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশন্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.টেক. ডিগ্রী অর্জন করেন। গ্র্যাজুয়েশনের পর তিনি কিছুকাল মডেলিং করেন। তিনি ক্লোজআপ, ভিভেল, আমুল, স্যামসাং, হিমালয়া এবং বাটা’র পণ্যের মডেল হন। কৃতি তাঁর অভিনয় জীবনের সূচনা করেন সুকুমার পরিচালিত তেলেগু ফিল্ম ‘নেনোক্কাদিনে’র মাধ্যমে, যা মুক্তি পায় ২০১৪ সালে। ছবিটিতে তিনি সামিরা নামের একটি মেয়ের চরিত্রে অভিনয় করেন, যে কিনা মহেশ বাবুর চরিত্রের প্রেমিকা। এ ছবিতে তাঁর অভিনয় মিশ্র প্রতিক্রিয়া অর্জন করেছে, তার মানে হলো – কিছু লোক (ফিল্ম ক্রিটিক বা সমালোচক) প্রশংসা করলেও অন্যরা তাঁর অভিনয়শৈলীকে গড়পড়তা বলে উল্লেখ করেছেন।
২০১৪-এর মাঝামাঝি সময়ে কৃতি স্যানন অভিনীত প্রথম হিন্দী ফিল্ম ‘হিরোপান্তি’ মুক্তি পায়। এতে তাঁর বিপরীতে অভিনয় করেন টাইগার শ্রফ এবং ছবিটি পরিচালনা করেন সাব্বির খান। এই ছবিতেও কৃতির অভিনয় মিশ্র প্রতিক্রিয়া অর্জন করে, তবে ছবিটি ব্যবসায়িক সফলতা অর্জন করে। এতে করে বলিউডে কৃতির কাটতি ব্যাপকভাবে বেড়ে যায়। তবে যে যাই বলুক না কেন, তাঁর প্রথম বলিউড ছবিতে অভিনয়ের জন্য কৃতি ‘অভিষেককৃত নায়িকা’ হিসেবে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অর্জন করেন।
শাহরুখের ‘দিলওয়ালে’ ছবিটি কৃতির অভিনয় ক্যারিয়ার জীবনের একটি বড় টার্ন পয়েন্ট। বলিউডের সর্বকালের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসাসফল ছবির কাতারে ‘দিলওয়ালে’র অবস্থান। বিশ্বজুড়ে ছবিটির গ্রস আর্নিং বা অশোধিত উপার্জন ৫৪ মিলিয়ন মার্কিন ডলারের বেশি। তবে ছবিটিতে শাহরুখ কৃতির বিপরীতে অভিনয় করেন নি, বরং কৃতির বিপরীতে ছিলেন ডেভিড ধাওয়ান এবং শাহরুখের বিপরীতে কাজল। উপরন্তু, অনুপমা চোপড়া যিনি কিনা বলিউডের একজন উল্লেখযোগ্য ফিল্ম সমালোচক (ক্রিটিক), তিনি ‘দিলওয়ালে’ ছবিটি পছন্দ করেন নি। তিনি লেখেন, ”ছবিতে কৃতি এবং ধাওয়ানকে টোপ হিসেবে ব্যবহার করা হয়েছে, ইয়াং জেনারেশনকে হলমুখী করার উদ্দেশ্যে”।
২০১৭ সালে কৃতির দু’টি ছবি মুক্তি পায়, প্রথমটি হলো ‘রাবতা’ যেখানে তিনি সুশান্ত সিং রাজপুতের বিপরীতে অভিনয় করেন। সুযোগ পেলেই কৃতি অভিনয়ের পাশাপাশি অন্যান্য কাজকর্ম যেমনঃ স্টেজ পারফর্ম করেন। ২০১৭ সালের এপ্রিল মাসে তিনি ঐ বছরের আইপিএলের সূচনা অনুষ্ঠানে (ওপেনিং সেরেমনি) পারফর্ম করেন।