আমি তো ভালা না – লিরিক্স

(অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো)*২
মনে মনে রাইখো
(আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো)*২

(তুমি আমার স্বপ্ন-আশা, তুমি ভালোবাসা
তোমারে না পাইলে এই জীবন বৃথা
বন্ধু এই জীবন বৃথা)*২
(অন্তরে না রাখিলেও)*২
মুখে মুখে রাইখো
(আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো)*২

(পথে আমি পড়েছিলাম, বুকে টেনে নিলে
বুকে টেনে নিয়ে কেন এত ব্যথা দিলে
বন্ধু এত ব্যথা দিলে?)*২
(জিন্দা থাকতে না ডাকিলেও)*২
মইরা গেলে ডাইকো
(আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো)*২

মাহাবুব ভেবে বলে মায়ের কোলই ভালা
মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা
বন্ধু সংসারেতে জ্বালা
মাহাবুব ভেবে বলে মায়ের কোলই ভালা
মায়ের কোল ছেড়ে দেখি সংসারেতে জ্বালা
দয়াল সংসারেতে জ্বালা
দুনিয়ার সবাই ভালা, জগতের সবাই ভালা
তাগোই বুকে রাইখো
(আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো)*২

অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো
অতীতের কথাগুলো ও পুরনো স্মৃতিগুলো
মনে মনে রাইখো
(আমি তো ভালা না, ভালা লইয়াই থাইকো)*৫



গানটির ইউটিউব লিংক নিচে দেয়া হলোঃ

https://www.youtube.com/watch?v=G-jDfgDEZn0

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.